গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে নির্মলাকে চিঠি মমতার

    বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে নির্মলাকে চিঠি মমতার

    0
    147
    nirmala ke mamatar chithi
    nirmala ke mamatar chithi
    জীবনবিমা ও স্বাস্থ্যবিমায়  জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    চিঠিতে তিনি লিখেছেন, নতুন কর কাঠামোর অন্তর্গত আয়কর আইনের ৮০সি এবং ৮০ডি ধারা অনুযায়ী জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। এই ব্যবস্থা জনবিরোধী। এই একই দাবি নিয়ে শুক্রবার লোকসভা থেকে ওয়াকআউট করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, জীবন বিমা ও ওষুধের উপরে ১৮ শতাংশ জিএসটি দ্রুত প্রত্যাহার করতে হবে। এই জিএসটি জনবিরোধী। জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর জিএসটি চাপানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন,ভারত সরকারের কাছে তাঁদের দাবি, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে জিএসটি তুলে নিন। কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। জিএসটি বিষয়টি খারাপ কারণ, এটা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার উপর বিরূপ প্রভাব ফেলে। যদি জনবিরোধী জিএসটি সরকার তুলে না নেয় তবে তাঁরা এবার রাস্তায় নামতে বাধ্য হবেন। উল্লেখ্য এর আগে রাজ্যসভায় প্রসঙ্গটি তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেনও।