জেলায় জেলায় বৃষ্টি বিপর্যয়, জলমগ্ন রাস্তা-ঘরবাড়ি

0
273
jelay jelay bristi
jelay jelay bristi
বৃষ্টির জমা জলে জেরবার রাজ্যের পরিস্থিতি। দুর্গাপুর, অণ্ডাল, রানিগঞ্জ, কাটোয়া থেকে ক্যানিং শুধুই জল আর জল।
পশ্চিমের জেলাগুলোয় রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের অন্তত ১২ টি ওয়ার্ড। একই ছবি অণ্ডাল, রানিগঞ্জ, বাঁকুড়ার মেজিয়া, সোনামুখী, বর্ধমানের ভাতার, কিংবা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, সাগর। কোথাও রাস্তা ডুবেছে জলে, কোথাও ঘরে জল ঢুকে গৃহবন্দি হয়ে পড়েছেন মানুষজন। বাঁকুড়ার ওন্দায় স্কুলে জল ঢোকায় বাতিল হয়ে গিয়েছে পরীক্ষা। পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুরে জলমগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। এদিকে কপিলমুনি আশ্রমের চারপাশ এখন জলের তলায়। চারদিকে প্রায় হাঁটু সমান জল। এদিকে কালিম্পংয়ের ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা। অন্যদিকে হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় আপ লাইনের ধারে ধস নামায় বন্ধ ব্যাহত হয়েছে রেল পরিষেবা।