
ডাক্তার দেখিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী নিয়ে বাড়ি ফেরার পথে কই মাছ ধরতে গিয়ে গলায় বিঁধে মৃত্যু হয়েছে যুবকের। সেই সময় কার্যত অসহায় দর্শক হয়ে রইলেন স্ত্রী।
জানা গিয়েছে বছর ৩৫-র সাগর দাসের বাড়ি হুগলির পাণ্ডুয়ায়। কর্মসূত্রে স্ত্রী নিয়ে জৌগ্রামের তেলেগ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বর্ধমান শহরে ডাক্তার দেখিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন সাগর। বাড়ি ফেরার পথে বৃষ্টির মধ্যে রাস্তায় কই মাছ উঠে এসেছিল। সেই সময় সাগর প্রথমে দুই হাতে দুটো কই মাছ ধরেন। পরে রাস্তার পাশে আরও একটি কই মাছ দেখতে পেয়ে হাতে থাকা একটি কই মাছ দাঁতে চেপে ওই মাছটি ধরতে যান। তখনই অসাবধনতায় মুখে থাকা মাছটি গলায় চলে যায়। সেই সময় কার্যত অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকেন অন্তঃসত্ত্বা স্ত্রী। এরকিছু পরে স্থানীয়রাই সাগরকে উদ্ধার কে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু তার আগেই মৃত্যু হয় সাগরের।









