বিএসএফের ডিজি এবং স্পেশাল ডিজিকে সরালো কেন্দ্র

0
210
special DG ke soralo kendra
special DG ke soralo kendra

বর্ডার সিকিউরিটি ফোর্স-র ডিজি এবং স্পেশাল ডিজিকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিএসএফের ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল ও স্পেশাল ডিজি যোগেশ খুরানাকে রাজ্যস্তরে ক্যাডারে ফিরে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বার বার জঙ্গি অনুপ্রবেশ এবং উপত্যকায় অশান্তির কারণে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিএসএফের ডিজি পদে থাকা নীতিন আগরওয়াল গত বছরের জুনমাসে নিযুক্ত হয়েছিলেন। সময়ের আগেই তাঁকে অপসারিত করা হয়েছে। অন্যদিকে, স্পেশাল ডিজি পশ্চিম পদের ওয়াইবি খুরানিয়াকেও ফেরত পাঠানো হয়েছে ওড়িশা ক্যাডারে। পৃথকভাবে দুটি বিজ্ঞপ্তিতে সেই নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দ্রুত এই নির্দেশ কার্যকর করতেও বলা হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বার বিজেপি ক্ষমতায় আসার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, কাশ্মীরে শান্তিরক্ষায় তারা বদ্ধপরিকর। শক্ত হাতে সেখানে সন্ত্রাস দমন করা হবে। কিন্তু নতুন সরকার গঠনের পর থেকে বার বার কাশ্মীরের শান্তি বিঘ্নিত হয়েছে। এবার ডিজি ও স্পেশাল ডিজিকে সরিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের।