গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk খাদ্য উদ্বৃত্ত দেশ ভারত’, দাবি করলেন মোদী 

    খাদ্য উদ্বৃত্ত দেশ ভারত’, দাবি করলেন মোদী 

    0
    247
    Food surplus country India claimed Modi
    Food surplus country India claimed Modi
    ভারতে এখন আর খাবারের অভাব নেই। খাবার এখানে প্রয়োজনের তুলনায় বেশি। এবার বিশ্বকে খাবার রফতানি করবে ভারত।
    ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনে এমনটাই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশের পূর্বের মত অবস্থা এখন আর নেই। চলতি বছরের বাজেটে যে খতিয়ান তুলে ধরা হয়েছে সেখান থেকেই স্পষ্ট ভারত খাদ্য উৎপাদনে আত্মনির্ভর হয়েছে। দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। তাই এবার বিশ্বের দরবারে খাবার পৌঁছনোর কাজ শুরু করবে ভারত। এরফলে ভারতের কৃষকরা আরও বেশি উপকৃত হবেন। দেশের কৃষকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সরারি লাভ পাচ্ছেন কৃষকরা। তাই নিজেদের উন্নতির পথে তারা এখন দ্রুত অগ্রসর হতে পারছেন। ফলে কৃষকদের উন্নতির পাশাপাশি দেশে কৃষিজাত পণ্যের উৎপাদন আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এবার ভারতকে বিশ্ববন্ধু হতে হবে। তবেই ভারত নিজের আর্থিক পরিস্থিতি শুধরাতে পারবে।