গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি, বন্যার আশঙ্কায় ক্ষুব্ধ নবান্ন

    না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি, বন্যার আশঙ্কায় ক্ষুব্ধ নবান্ন

    0
    249
    dengue niye chairman der sathe boithik firhad er
    dengue niye chairman der sathe boithik firhad er
    বৃষ্টি বিপর্যয়ের মধ্যে রাজ্যকে না জানিয়ে ১ লাখ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। দাবি করেছে রাজ্য। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ঝাড়খণ্ডে বর্ষা হলেই পশ্চিমবঙ্গকে ভাসানো হয়।
    দামোদর ভ্যালি রিভার রেগুলেটেড কমিটি বা ডিভিসি থেকে ৪৮ ঘণ্টা ধরে জল ১ লাখ কিউসেক জল ছাড়া হয়েছে আরও ১ লাখ কিউসেক জল ছাড়া হবে। এই জল ছাড়া হলে তা রাজ্যের মানুষের জন্য বিপজ্জনক হবে বলে আশঙ্কা রাজ্য সরকারের। আলাপন বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি। আলোচনা ছাড়া যাতে একতরফা জল ছাড়া না হয়, তার জন্য সতর্কও করা হয়েছে। বাইট: আলাপন তৃণমূল নেতা কুণাল ঘোষেরও অভিযোগ মানুষের তৈরি বন্যা সৃষ্টির জন্য আবারও জল ছেড়েছে ডিভিসি। জবাবে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন রাজ্য সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। দীর্ঘদিন বাঁধের সমস্যা হয় না। তারপরেও যে বাঁধ তৈরি হচ্ছে দুর্নীতির কারণে সেই বাঁধের অবস্থা এতটাই খারাপ যে বেশি বৃষ্টি হলে বাঁধ ভেঙে যায়। তিনি আরও বলেছেন বেশি বৃষ্টি ডিভিসি তো জল ছাড়বেই। কিন্তু সেচ দফতরের এমন করুণ অবস্থা হলে তো পরিণতি এটাই হবে ম্যান মেড।