গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk কাঁকসায় কারখানা শ্রমিকের দেহ রেখে বিক্ষোভ

    কাঁকসায় কারখানা শ্রমিকের দেহ রেখে বিক্ষোভ

    0
    202
    durgapur e sromik er deho rekhe bikhhov
    durgapur e sromik er deho rekhe bikhhov
    গাফিলতিতে শ্রমিকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরের কাঁকসা। কারখানার ভিতরে মৃতের দেহ নিয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান তাঁরা।
    বাধা দিতে গেলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার এএসআই সুদীপ ভট্টাচার্যকে ধাক্কাধাক্কি শুরু করেন শ্রমিকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা গিয়েছে শুক্রবার রাতে কাঁকসার বাঁশকেপার একটি বেসরকারি ইস্পাত কারখানায় পাইপ পড়ে বছর ৫৮-র ছিদাম দাসের মৃত্যু হয়। এরপরেই শুরু হয় শ্রমিক অসন্তোষ।