গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk রায়চকের নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

    রায়চকের নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

    0
    342
    The body of the young woman was kneeling the family of the chief minister
    The body of the young woman was kneeling the family of the chief minister

    অবশেষে রায়চকের নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে ডায়মণ্ড হারবার হুগলি নদী থেকে। মৃত মৎস্যজীবী প্রভাকর ধাড়া।

    গত শুক্রবার রায়চকের বাসিন্দা প্রভাকর ধাড়া একসঙ্গীকে নিয়ে রায়চকের হুগলি নদীতে মাছ ধরছিল। সেই সময় নুরপুরের দিক থেকে আসা একটি বার্জ নৌকাতে ধাক্কা মারলে প্রভাকর ধাড়া ও তার সঙ্গী নৌকা থেকে ঝাঁপ দেয় নদীতে। পরে প্রভাকর ধাড়ার সঙ্গী সুদীপ দলুইকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন প্রভাকর ধাড়া। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে হুগলি নদীতে তল্লাশি শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। অবশেষে শনিবার রাতে ডায়মণ্ড হারবার হুগলি নদীতে মৎস্যজীবীর দেহ ভাসতে দেখা যায়। তাঁর দেহ উদ্ধার করে ডায়মণ্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁর এমন মৃত্যুতে দিশেহারা পরিবার। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।