গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk তৃতীয় সোনা জয়, প্যারিসে বাইলস ম্যানিয়া

    তৃতীয় সোনা জয়, প্যারিসে বাইলস ম্যানিয়া

    0
    177
    Third gold win Biles Mania in Paris
    Third gold win Biles Mania in Paris
    প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের হ্যাটট্রিক গড়েছেন আমেরিকার জিমন্যাস্ট সিমোন বাইলস। এর আগে দলগত ও অলরাউন্ড বিভাগে সোনা জিতেছিলেন আমেরিকার হয়ে।
    এরপর ব্যক্তিগত ভল্ট ফাইনালে সোনা পেয়েছেন তিনি। অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টদের মধ্যে সিমোন বাইলস মোট সাতটি সোনার পদক পেয়েছেন, এই কৃতিত্ব কারও নেই। তিনি টোকিও অলিম্পিক্সে টিম ইভেন্টে এবং ব্যালান্স বিম ইভেন্টে রুপো জেতেন। রিও অলিম্পিক্সেও ব্যালান্স বিম ইভেন্টে রুপো জেতেন এই জিমন্যাস্ট। অলিম্পিক্সে মোট ১০ বার পদক জিতেছেন এই জিমন্যাস্ট। চলতি অলিম্পিক্সে তৃতীয় সোনা জয়ের পর বাইলস বলেছেন, তিনি ভল্ট ভালোবাসেন। কারণ, সারা বিশ্বে খুব বেশি মানুষ এই পর্যায়ে এটা করতে পারে না। প্যারিসে গত ইভেন্টে জয়ের পর বাইলস গলায় পরে নিয়েছিলেন ৫৪৬টি হিরে দিয়ে তৈরি লকেট। সোনা জয়ের পর ওই গোট লেখা নেকলেস পরে বুঝিয়ে দিয়েছিলেন তিনিই সর্বকালের সেরা ক্রীড়াবিদ। ২০১৬ রিও অলিম্পিক্সে প্রথম সোনা জিতেছিলেন বাইলস।