গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সিজিওতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে তলব ইডির

    সিজিওতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে তলব ইডির

    0
    473
    ED summons Trinamool MLA Jibankrishna to CGO
    ED summons Trinamool MLA Jibankrishna to CGO
    নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় এ বার ইডির আতশকাচের নীচে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
    সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। সূত্রের খবর, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে। এর আগে এই একই মামলায় তাঁর স্ত্রী টগরী সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর সিবিআই গ্রেফতার করেছিল তাঁকে। তবে বর্তমানে তিনি জামিনে মুক্ত। সিবিআই-র মামলাতে জামিন পাওয়ার পরেই ইডি বেআইনি লেনদেনে’র বিষয়ে তৎপর হয়। জীবনকৃষ্ণের পুকুরে ছুড়ে ফেলা মোবাইল থেকে যে তথ্য পুনরুদ্ধার করা হয়েছিল, তাতে টাকা ফেরতের প্রসঙ্গ রয়েছে বলে জানিয়েছিল সিবিআই। ফলে এই ঘটনার তদন্তে নামে ইডি। সেই সূত্র ধরেই জীবনকৃষ্ণকে তলব করা হয়েছে বলে খবর।