নাশকতাকারীদের শক্ত হাতে দমন : হাসিনা

0
169
Suppression of saboteurs with strong hands Hasina
Suppression of saboteurs with strong hands Hasina

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে বাংলাদেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাশকতাকারীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী।

 

এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন। রবিবার বাংলাদেশের নিরাপত্তাসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকের পর শেখ হাসিনা এই কথা বলেছেন। এর আগে গণভবনে নিরাপত্তাসংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করেছেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআইর প্রধানসহ কমিটির ২৯ জন সদস্য। এর মধ্যে খবর ,গুজব এবং নাশকতা বন্ধে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা।রোববার বেলা ১টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে,আইআইজি প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।