মধ্যপ্রদেশের ধর্মীয় অনুষ্ঠানে দেওয়াল ভেঙে মৃত ৯ শিশু

0
156
MP TE DEOWAL VENGE MRITO 9 SHISHU
MP TE DEOWAL VENGE MRITO 9 SHISHU

হাথরসের পর মধ্যপ্রদেশে এক ধর্মীয়  অনুষ্ঠানে নির্মীয়মাণ মন্দিরের পাশে এক বাড়ির দেওয়াল ভেঙে মৃতু্য হয়েছে ৯ শিশুর। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে শ্রাবণ মাসে ওই নির্মীয়মাণ মন্দিরে কিছু ধর্মীয়  আচার-অনুষ্ঠান চলছিল।

 

সেই উপলক্ষে মন্দির চত্বরে ভিড়ও জমিয়েছিলেন অনেকে। ভিড়ের মধ্যে অনেক শিশুও ছিল। স্থানীয়  সূত্রে খবর, আচমকাই  মন্দির লাগোয়া একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে গিয়েছে বেশকয়েকজন । দুর্ঘটনার পর স্থানীয়  বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেছেন। খবর দেওয়া হয়েছে স্থানীয়  থানায়। পুলিশকর্মী ও স্থানীয়  বাসিন্দারা মিলে ভাঙা দেওয়ালের নীচ থেকে আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। দুর্ঘটনাস্থলের যে ভিডিও  প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, বুলডোজ়ার দিয়ে ভেঙে পড়া দেওয়াল সরানোর কাজ শুরু হয়েছে । ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। স্থানীয় সূত্রে খবর, শাহপুরে এলাকায়  ভারী বৃষ্টি হচ্ছিল। অনুমান করা হচ্ছে, বৃষ্টির কারণেই দেওয়াল ভেঙে পড়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছেন পুলিশকর্মীরা। প্রসঙ্গত, শনিবারই মধ্যপ্রদেশের রেওযা জেলায় একটি বাড়ির দেওয়াল ভেঙে চার শিশুর মৃত্যু হয়েছিল । স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাদের উপর ভেঙে পড়েছিল দেওয়াল । শনিবারের ঘটনায় ইতিমধ্যেই বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।