সমবায় নির্বাচন ঘিরে তপ্ত চাপড়া, অমৃতা রায়কে গো ব্যাক

0
497
SAMOBAY NIRBACHON GHIRE TAPTO CHAPRA
SAMOBAY NIRBACHON GHIRE TAPTO CHAPRA
সমবায় নির্বাচন ঘিরে সকাল থেকেই তপ্ত নদিয়ার চাপড়া। টেন্ট অফিস ভেঙে দেওয়ায় চাপড়ার দইয়ে বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।

পরে এলাকায় গেলে লোকসভায় বিজেপির পরাজিত প্রার্থী অমৃতা রায় সেখানে গেলে তৃণমূলের তরফে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অমৃতা রায় জানিয়েছেন এটা তৃণমূলের সংস্কৃতি। তাই করেছে। এদিকে চাপড়ার দইয়ে বাজার মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে রাত থেকেই উত্তপ্ত এলাকা। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে তাদের টেন্ট ভেঙে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে সকাল থেকেই পথ অবরোধ শুরু হয়। প্রায় ঘণ্টা খানেক চলে অবরোধ। যদিও পাল্টা বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ করেছে তৃণমূল।