
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তি বিজেপি নেতা বিধায়কদের। কল্যাণী থানায় দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার গুপ্ত।
সংশ্লিষ্ট দফতরের অনুমতি না নিয়েই এফআইআর দায়ের করেছিল পুলিশ। তাই মামলা খারিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার বিজেপি নীলাদ্রিশেখর দানা, চাকদহের বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, সুভাষ সরকার, জগন্নাথ সরকারের নাম জড়ায়। বেশ কয়েকবার তাদের ডেকে জেরাও করা হয়। এবার সেই মামলাই খারিজ হয়ে গেল হাইকোর্টে।
