ব্রোঞ্জও জেতা হল না লক্ষ্য সেনের

0
405
Lakshya Sen did not win the bronze either
Lakshya Sen did not win the bronze either

প্যারিস অলিম্পিক্সের সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের লড়াই ১ ঘণ্টা ১১ মিনিটে ২১-১৩, ১৬-২১, ১১-২১ ব্যবধানে হেরে গেলেন লক্ষ্য সেন। সেমিফাইনালে মালয়েশিয়ার জ়ি জিয়া লি কে হারাতে পারলেন না তিনি।

প্রথমে বিশ্বক্রমতালিকায় সাত নম্বরে থাকা মালয়েশিয়ার লিকে ২১-১৩ ব্যবধানে হারিয়ে দেন লক্ষ্য। ম্যাচের প্রথম থেকে আগ্রাসী মেজাজে শুরু করেন লক্ষ্য।লি নিজেকে গুছিয়ে নেওয়ার আগেই ১৬ পয়েন্টে পৌঁছে যান লক্ষ্য। তখনও তাঁর প্রতিপক্ষ ছিলেন ১০ পয়েন্টে। এই ব্যবধান আর মুছতে পারেননি মালয়েশিয়ার প্রতিপক্ষ। ম্যাচের প্রথম ২০ মিনিটেই লক্ষ্য বুঝিয়ে দেন, তিনি প্রস্তুত। কিন্তু প্রথম গেম জেতার পর কিছুটা রাশ আলগা করেছিলেন লক্ষ্য। সেই সুযোগ কাজে লাগালেন লি। ২৬ মিনিট লড়াইয়ের পর লক্ষ্য হারলেন ১৬-২১ ব্যবধানে। সমতা ফেরানোর পর ম্যাচের রাশ নিয়ে নেন লি। আর পারলেন না লক্ষ্য। তৃতীয় গেমে লি আক্রমণাত্মক খেলার সামনে কিছুটা দিশাহারা দেখিয়েছে লক্ষ্যকে। ২৬ মিনিটে হেরেছেন ১১-২১ ব্যবধানে। খেলা যত এগিয়েছে, তত পিছিয়ে পড়েছেন লক্ষ্য। অনুমানের ভুলে সহজ পয়েন্ট দিয়েছেন প্রতিপক্ষকে। সুবিধাজনক জায়গায় থেকেও কাজে লাগাতে পারেননি। চাপের মুখে একের পর এক ভুল করেছেন। অলিম্পিকে ব্যাডমিন্টন থেকে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে পদক জেতা হল না লক্ষ্য সেনের।