হামলা-অগ্নিকাণ্ড-লুটপাটে উত্তাল বাংলাদেশ 

0
807
Attack fire robbery in Bangladesh
Attack fire robbery in Bangladesh
শেখ হাসিনা সরকার পতনের পতনের পরেও অগ্নিগর্ভ বাংলাদেশ। সোমবার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। সেখানে স্লোগানও দেন বিক্ষোভকারীরা।
পাশাপাশি আওয়ামী লীগের ঢাকার কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগ উঠেছে।গণভবনে প্রধানমন্ত্রী বাসভবনে লুট চালিয়েছে আন্দোলনকারীদের একাংশ। কারও হাতে দামি জিনিসপত্র, কারও হাতে মুরগি। কেউ বা ছুটেছেন চেয়ার হাতে। এমন দৃশ্যও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। শুধু গণভবন নয় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগ উঠেছে।পাশাপাশি বাংলাদেশের সংসদ ভবনেও প্রবেশ করে উত্তেজিত জনতা। সেখানেও লুটের অভিযোগ উঠেছে। এছাড়াও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকায় পুলিশের সদর দফতর, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার-সহ একাধিক মন্ত্রীর বাড়িতে হামলা ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে, শেরপুর ও সাতক্ষীরা জেল ভেঙে হাজারেরও বেশি বন্দি মুক্তি করে দিয়েছেন আন্দোলনকারীরা।