বাংলাদেশে গণপিটুনিতে নিহত অভিনেতা শান্ত খান 

0
486
Actor Shanto Khan was killed in a mass lynching in Bangladesh
Actor Shanto Khan was killed in a mass lynching in Bangladesh
অশান্ত বাংলাদেশের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সেলিম খান ছিলেন শাপলা মিডিয়ার কর্ণধার। তাঁর সঙ্গে টলিউডের দেব থেকে অঙ্কুশ, বনিদের যোগাযোগ ছিল। টলিউডে বেশ কিছু কাজ করার কথাও ছিল তাঁর। এছাড়া তাঁর ছেলে শান্ত খানের সঙ্গে সিনেমা করেছেন কৌশানী মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।জানা গিয়েছে, এলাকা ছেড়ে থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে তাঁরা জনরোষে পড়েন। সেখানে নিজের বন্দুক থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হন। সেখানেই জনতার পিটুনিতে নিহত হয়েছেন সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান।