গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান চাইছেন পড়ুয়ারা

    ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান চাইছেন পড়ুয়ারা

    0
    203
    Students want Yunus to be the head of the interim government
    Students want Yunus to be the head of the interim government
    বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসকে চাইছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর শীর্ষ সারিতে থাকা ছাত্রনেতারা।
    মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম একটি ভিডিয়োবার্তায় জানিয়েছেন, মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা গঠন করতে চাইছেন তাঁরা।তাঁরমুহাম্মদ ইউনুসের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে।নোবেলজয়ী অর্থনীতিবিদ ছাত্রদের আহ্বানে এবং বাংলাদেশকে রক্ষায় দায়িত্ব নিতে রাজি হয়েছেন।সোমবারই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা পড়ুয়ারা জানিয়ে দেন, সেনা-সমর্থিত বা রাষ্ট্রপতিশাসিত কোনও সরকারকে সমর্থন করা হবে না। প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোনও সরকারকে সমর্থন করা হবে না বলেও জানানো হয়। নতুন সরকারের রূপরেখা গঠনের জন্য ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন পড়ুয়ারা।