গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk বিমানবন্দরে আটক পলক, পালিয়ে ভারতে আওয়ামী লিগ নেতা

    বিমানবন্দরে আটক পলক, পালিয়ে ভারতে আওয়ামী লিগ নেতা

    0
    155
    BHARATE POUCHE KANNA A VANGLEN AWAMI LEAGUE NETA
    BHARATE POUCHE KANNA A VANGLEN AWAMI LEAGUE NETA
    বিদেশে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে।
    এরইমধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে পৌঁছে কান্নায় ভেঙে পড়েছেন আওয়ামী লিগ নেতা বিশ্বজিৎ সাহা। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে পলক তাঁর ব্যক্তিগত দুই কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে তাঁকে বিমানে উঠতে না দিয়ে- ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তাকেও আটকে দেওয়া হয়। এদিকে চোখেমুখে আতঙ্ক নিয়ে ভারতে পৌঁছে বিশ্বজিৎ সাহা বলেছেন বেছে বেছে আওয়ামী লিগের নেতত্বর ওপর হামলা চালাচ্ছে। লিস্ট তৈরি করছে। সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লিগ নেতাদের ওপর হামলা শুরু হয়। কোনওক্রমে প্রাণ বাঁচাতে লুকিয়ে ছিলেন লিচু বাগানে। এরপর সকালে পেট্রাপোল সীমান্তে দিয়ে ভারতে ঢুকেছে। উঠেছেন দত্তপুকুরে আত্মীয়ের বাড়িতে। বিশ্বজিৎ সাহার বাড়ি বাংলাদেশের কচুযা বাগেরহাটে। তাঁর অভিযোগ আওয়ামী লিগ কর্মী নেতাদের নামের লিস্ট তৈরি করেছে। ফলে পালিয়ে না এলে হয়তো মারাই যেতেন। তিনি আরও জানিয়েছেন তাঁদের এলাকার আশপাশের বেশকিছু দোকান ভাঙচুর করে লুঠ করা হয়েছে। ভাঙা হয়েছে বাড়িও। আপাতত দত্তপুকুরে কাকার বোনের বাড়িতে থাকবেন। পরে পরিস্থিতি ঠান্ডা হলে ফেরার কথা ভাববেন বলে জানিয়েছেন তিনি।