গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk গণহত্যার মধ্যে পুলিশশূন্য বাংলাদেশ

    গণহত্যার মধ্যে পুলিশশূন্য বাংলাদেশ

    0
    184
    Policeless Bangladesh amid genocide
    Policeless Bangladesh amid genocide
    গণহত্যার মধ্যে আতঙ্কে কার্যত পুলিশশূন্য বাংলাদেশ।তথ্য অনুযায়ী, নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে সে দেশের পুলিশকর্মীদের সংগঠন
    মঙ্গলবার বিকেলে নিজেদের দাবিদাওয়া নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওই সংগঠন। সূত্রের খবর, সাম্প্রতিক অশান্তিতে পুলিশকর্মীদের খুনে অভিযুক্তদের সাজা ও ক্ষতিপূরণ-সহ মোট ন’দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে। বাংলাদেশে বিশৃঙ্খল ও উত্তাল পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার থেকে সম্পূর্ণ শিথিল হয়ে গিয়েছে কার্ফু। অথচ ঢাকার রাস্তায় মঙ্গলবার সকাল থেকে পুলিশের দেখা মেলা ভার। কার্ফু শিথিল হতে রাস্তায় যাও বা সাধারণ মানুষের দেখা গুয়েছে, পুলিশের প্রায় দেখা নেই বললেই চলে। ঢাকা শহরের কোথাও কোথাও ছাত্র-যুবদেরই রাস্তায় নেমে ট্র্যাফিক সামলাতে দেখা গিয়েছে। পুলিশকর্মীদের সংগঠন জানিয়েছে অন্তত ৪৫০ থানায় হামলা চলেছে। এমন অবস্থায় নিজেদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছে পুলিশকর্মীদের ওই সংগঠন।