গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Medinipur বন দফতরের জমি দখল, এফআইআরে নাম নেই অখিলের 

    বন দফতরের জমি দখল, এফআইআরে নাম নেই অখিলের 

    0
    446
    Akhils name is not in the FIR land acquisition by forest department
    Akhils name is not in the FIR land acquisition by forest department

    বন দফতরের জমি জবরদখল করে দোকান বসানো নিয়ে অশান্তির জেরে মন্ত্রিত্ব খুইয়েছেন অখিল গিরি। তবে বন দফতরের দায়ের করা মন্দারমণি উপকূল থানায় পুলিশের এফআইআরে নাম নেই সদ্য প্রাক্তন বনমন্ত্রী অখিল গিরি-র।

    তবে এই ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মন্দারমণি উপকূল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বন দফতর। মামলার ৭২ ঘণ্টা পরে ঘটনায় কেউ গ্রেফতারও হয়নি। মহিলা বনাধিকারিককে হুমকি, কটূক্তির জেরে বিতর্কের আবহে দলের নির্দেশে কারামন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন অখিল গিরি। তা-ও কেন তাঁর নাম এফআইআরে নেই এই প্রসঙ্গে বন দফতরের এক আধিকারিক বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই সব হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, নতুন আইনে যে সব ঘটনায় ৭ বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে, সেখানে গ্রেফতার না করলেও চলে।