গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk স্ত্রীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী স্বামী

    স্ত্রীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী স্বামী

    0
    2839
    A suicidal husband tries to kill his wife
    A suicidal husband tries to kill his wife
    স্ত্রীকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার পর আত্মঘাতী হয়েছেন স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। পুলিশ সূত্রে খবর, মৃত স্বামীর নাম হারু পাত্র আহত স্ত্রীর নাম সাগরি মাল।
    স্থানীয় সূত্রে খবর, প্রায় অশান্তি লেগে থাকত হারু ও সাগরির মধ্যে। মঙ্গলবার গভীর রাতে অশান্তি চরম আকার নেয়। সেই সময়ে স্ত্রীকে অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টা করে হারু। পরবর্তীতে নিজের গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে অভিযুক্ত স্বামী। বুধবার সকালে ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে  দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতন্ত্রের জন্য। আহত স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।