গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ায় দেশে ফিরলেন ২০৫ ভারতীয়

    বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ায় দেশে ফিরলেন ২০৫ ভারতীয়

    0
    200
    Air India returned 205 Indians from Bangladesh
    Air India returned 205 Indians from Bangladesh
    অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন ছয় শিশু সহ ২০৫ জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা।
    জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লিতে ফেরে সেটি। সূত্রের খবর, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না এখনই। ওই রুটে আপাতত প্রতি দিন মাত্র দু’টি উড়ান চালু থাকছে। পাশাপাশি, বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা চালুর পথে ভিস্তারা এবং ইন্ডিগোও।