গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk অন্যত্র নয় হাসিনা, আপাতত ভারতই আশ্রয়স্থল : জয়

    অন্যত্র নয় হাসিনা, আপাতত ভারতই আশ্রয়স্থল : জয়

    0
    135
    Not elsewhere Hasina for now India is a refuge  Joy
    Not elsewhere Hasina for now India is a refuge Joy
    অন্যত্র যাওয়ার কোনও পরিকল্পনা নেই, আপাতত দিল্লিতেই থাকছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। বলেছেন, ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তাঁর। বস্তুত, মঙ্গলবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেওয়া বার্তায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক আশ্রয়ের নির্দিষ্ট সুরাহা না-হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন মুজিব-কন্যা। আপাতত হাসিনার ব্রিটেনে যাওয়ারও সম্ভাবনা নেই। এর মধ্যে হাসিনা-পুত্র সাক্ষাৎকারে বলেছেন, তিন বারের মতো তাঁদের পরিবারের বিরুদ্ধে ক্যু হল। তিন বারের মতো সব কিছু হারিয়ে বিদেশে থাকতে হল। তিনি আরও বলেছেন তিনি আর মা বাদে পরিবারের সবাই অনেক দিন ধরে বিদেশে আছেন।