ওয়ানড় : জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি রাহুলের

0
141
Rahul demands to declare national disaster
Rahul demands to declare national disaster
লোকসভায় ওয়ানড়ের প্রাকৃতিক দুর্যোগকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
কেরলের ওয়ানড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ৪০০ পেরিয়ে গিয়েছে।এই পরিস্থিতিতে বুধবার সংসদে জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, ওয়ানড়ে ভয়াবহ ভূমিধসের পর তিনি নিজে সেখানে গিয়ে গোটা ঘটনা পর্যবেক্ষণ করেছেন। প্রায় ২ কিলোমিটার পাহাড়ি এলাকা ধসে গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে গোটা পরিবার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাত্র একজন বেঁচে গিয়েছেন। যে বেঁচে গিয়েছে সে হয়ত নাবালক।এদিন সংসদে দাঁড়িয়ে সরকারের কাছে মূলত ৩টি আবেদন জানিয়েছেন রাহুল গান্ধী। প্রথমত, এই দুর্ঘটনার জেরে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক সরকার। দ্বিতীয়ত, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের শোকাহত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হোক। এবং তৃতীয়ত, ওয়ানড় ভূমিধসকে জাতীয় বিপর্যয় ঘোষণা করুক সরকার।