গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk বুদ্ধদেবকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, অন্যান্যদেরও 

    বুদ্ধদেবকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, অন্যান্যদেরও 

    0
    226
    Chief ministers respect to Buddhadev others too
    Chief ministers respect to Buddhadev others too
    প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
    এক্স পোস্টে শোকবার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-র আকস্মিক প্রয়াণে তিনি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই তিনি তাঁকে চিনতেন এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন, তখন তিনি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছিলেন। এই মুহূর্তে তিনি খুব দুঃখিত। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি তাঁর আন্তরিক সমবেদনা। এদিকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সর্বশক্তিমান প্রয়াত নেতার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সাথে সহ্য করার শক্তি দান করুক এই প্রার্থনা করেছেন।বুদ্ধদেব ভট্টাচার্য-র প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা। বুদ্ধদেব ভট্টচার্য়কে গভীর শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তাঁর পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন রাজ্যসভা সাংসদ এবং রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের তরফে এক্স পোস্টে বুদ্ধদেব ভট্টচার্যের প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন।