গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ২০ অগাস্ট পর্যন্ত জেল হেফাজত বৃদ্ধি কেজরিওয়াল

    ২০ অগাস্ট পর্যন্ত জেল হেফাজত বৃদ্ধি কেজরিওয়াল

    0
    280
    Kejriwals jail custody extended till August 20
    Kejriwals jail custody extended till August 20

    আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ২০ অগাস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

    বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেজরিওয়ালকে আদালতে পেশ করা হয়েছিল। ২৯ জুলাই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট পেশ করেছিল সিবিআই। সূত্রের খবর, এই চার্জশিটে সিবিআই দাবি করেছিল, কেজরিওয়ালের নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ী। বিনিময়ে ব্যবসা বাড়াতে নানা সুবিধা নিয়েছিলেন । বৃহস্পতিবার মামলার শুনানিতে সিবিআইয়ে তরফে জানানো হয়, কেজরিওয়াল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিনে মুক্তি দিলে উনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। উনি গ্রেফতার হওয়ার পর বহু সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। পাশাপাশি আদালতের তরফেও জানানো হয়, গ্রেফতারির পর সিবিআইয়ের তরফে যে সব তথ্য প্রমাণ জমা করা হয়েছে তার পর এই গ্রেফতারিকে আর অবৈধ বলা যায় না। কেজরিওয়াল কোনওভাবেই সাধারণ নাগরিক নন, বরং তিনি একজন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান। এর পরই আদালতের তরফে কেজরির জেল হেফাজতের মেয়াদ ২০ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে আদালত। ইডি-র হাত থেকে রেহাই মিললেও, সিবিআইয়ের জালে ক্রমশ জড়িয়ে পড়ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।