গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk ‘২৫-র ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশেই সুনীতারা  : নাসা

    ‘২৫-র ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশেই সুনীতারা  : নাসা

    0
    131
    Sunitar in space till February 25 NASA
    Sunitar in space till February 25 NASA
    ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশের স্পেস সেন্টারেই থাকতে হবে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসদের। দু’মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।
    সঙ্গে রয়েছেন সহকর্মী বুচ উইলমোর। এ বার নাসা জানাল, তাঁদের ফেরাতে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্তও সময় লেগে যেতে পারে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই স্পেস এক্সের ক্রু ড্রাগনে পৃথিবীতে ফিরবেন তাঁরা। নাসার কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, ইঞ্জিনিয়ারেরা সুনীতাদের বোয়িং স্টারলাইনার মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য দিনরাত কাজ করছেন। প্রয়োজনে বোয়িং-এর পরিবর্তে সাহায্য নিতে হতে পারে স্পেস-এক্স মহাকাশযানেরও। মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চড়ে ৫ জুন মার্কিন মহাকাশ সংস্থা নাসার ওই দুই নভশ্চর পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে।