গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা রাজ্যপালের, স্মৃতিচারণ প্রতিবেশী প্রদীপের

    বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা রাজ্যপালের, স্মৃতিচারণ প্রতিবেশী প্রদীপের

    0
    376
    budhhadeb babu ke srodhya CV anand er
    budhhadeb babu ke srodhya CV anand er
    বুদ্ধদেব  ভট্টাচার্য এমন একজন নেতা ছিলেন যিনি জীবনের সমস্ত ক্ষেত্রে ভালবাসা এবং সম্মান পেয়েছেন। পাম অ্যাভিনিউ-র বাড়ি গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে এমনটাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
    বৃহস্পতিবার বুদ্ধদেব  ভট্টাচার্য -র প্রয়াণের খবরে তাঁর পাম অ্যাভিনিউ-র বাড়ি গিয়েছিলেন রাজ্যপাল। স্ত্রী মীরা  ভট্টাচার্য , সন্তান সুচেতনকে সমবেদনা জানিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেছেন বুদ্ধদেব  ভট্টাচার্য -র অনাড়ম্বর জীবনযাপন, উচ্চমার্গের ভাবনাচিন্তা এবং সাহিত্য এবং সংস্কৃতির প্রতি আগ্রহ মানুষকে তাঁর প্রতি শ্রদ্ধাশীল করেছিল। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও প্রতিবেশী ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ  ভট্টাচার্য। একই কমপ্লেক্সে থাকেন তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে প্রদীপ ভট্টাচার্য বলেছেন একই কমপ্লেক্সে থাকতেন। প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন বাংলা বনধ ডেকেছিলেন। কিন্তু কখনও রাজনৈতিক তিক্ততা তৈরি হযনি। সবসময় সৌজন্য ছিল, সামাজিক বন্ধুত্ব ছিল। সেটা কখনও বুদ্ধদেব ভট্টাচার্য ভাঙতে দেননি। নতুন প্রজন্মের রাজনীতিতে সেই সৌজন্য চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।