
হাতে পিস্তল নিয়ে গ্রামবাসীদের খুন করার হুমকি। মালদার বৈষ্ণবনগরে পিস্তল হাতে স্থানীয় ওই ব্যক্তিকে দেখে চাঞ্চল্য ছড়িযে পড়ে।
জানা গিয়েছে মালদার বৈষ্ণবনগরের কৃষ্ণনগর গ্রামে বিনয় মণ্ডল নামে এক ব্যক্তি হাতে নাইন এমএম পিস্তল নিয়ে গ্রামবাসীদের খুন করার হুমকি দিতে থাকেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ গিয়ে বিনয়ের কাছ থেকে পিস্তল উদ্ধার করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। কোথা থেকে ওই পিস্তল পেয়েছেন বিনয় মণ্ডল খতিয়ে দেখছে পুলিশ।






