গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশে আইএসআই অশান্তি বাধিয়েছে : জয় 

    বাংলাদেশে আইএসআই অশান্তি বাধিয়েছে : জয় 

    0
    162
    Sajeeb Wazed
    Sajeeb Wazed
    বাংলাদেশে সাম্প্রতিক অশান্তি এবং ক্ষমতার পালাবদলের জন্য পাকিস্তানের সামরিক গুপ্তচর বিভাগ আইএসআই-কে দুষেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
    তিনি বলেছেন, তাঁদের দেশে অশান্তি সৃষ্টি করতে ধারাবাহিক ষড়যন্ত্র করেছে আইএসআই। কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ছাত্রবিক্ষোভ ধীরে ধীরে যে ভাবে হাসিনার অপসারণের লক্ষ্যে এক দফা দাবির আন্দোলনে পরিণত হয়েছিল, তার নেপথ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে আগেই। প্রধান বিরোধী দল বিএনপির পাশাপাশি এ ক্ষেত্রে সমানতালে উঠে এসেছে জামাতে ইসলামির নাম। এদিকে সাময়িক ভাবে ভারতে আশ্রয় নেওয়ার পর একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গীরা। তবে হাসিনা এখনও দিল্লিতেই আছেন বলে খবর। তিনি কী করবেন, তা স্পষ্ট নয়। তাঁর সঙ্গীরা ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন, তা-ও জানা যায়নি। গত সোমবার বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। নামেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে। এর পর থেকে তিনি দিল্লিতে গোপন আশ্রয়ে আছেন বলে খবর। হাসিনা চলে আসার পর বাংলাদেশ থেকে তাঁর দলের আরও কয়েক জন সদস্য ভারতে এসেছেন। হাসিনাকে নাকি মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল বাংলাদেশ সেনা। সেই সময়ে তাড়াহুড়োর মধ্যে সামান্য কিছু জিনিস নিয়ে হাসিনা দেশ ছাড়েন। তাঁর সঙ্গীরাও খুব বেশি জিনিসপত্র সঙ্গে নেওয়ার সুযোগ পাননি। ভারত থেকে তাঁরা জিনিসপত্র কিনেছেন।