গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk প্রতিবেশী দেশে অস্থিরতা চিন্তার কারণ : অনিল চৌহান

    প্রতিবেশী দেশে অস্থিরতা চিন্তার কারণ : অনিল চৌহান

    0
    189
    anil chouhan
    anil chouhan
    প্রতিবেশী দেশে অস্থিরতাকে চিন্তার কারণ বলে অভিহিত করেছেন ভারতীয় সেনাবাহিনীর তিন শাখার সর্বাধিনায়ক অনিল চৌহান।
    তিনি বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের একাধিক প্রতিকূলতা রয়েছে। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের ছায়াযুদ্ধের বিরুদ্ধে ভারতকে লড়তে হচ্ছে। জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল রেঞ্জে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়েও উদ্বেগপ্রকাশ করেন তিনি। একই সঙ্গে তাঁর সংযোজন,চিনের সঙ্গে দীর্ঘ সীমান্ত সংঘাত এখনও মেটেনি। তবে অশান্ত ভূরাজনৈতিক পরিস্থিতিতে অস্ত্রের জোগান এবং চাহিদার মধ্যে ফারাক বাড়লেও ভারতের জন্য বিষয়টিকে এক বড় সুযোগ বলে অভিহিত করেছেন তিনি।