গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশে অন্তর্বর্তী সরকার

    বাংলাদেশে অন্তর্বর্তী সরকার

    0
    762
    Yunus head of the interim government of Bangladesh also 16 members
    Yunus head of the interim government of Bangladesh also 16 members

    নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি নতুন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেছেন। তাঁর সঙ্গে তাঁর উপদেষ্টারাও শপথ নিয়েছেন।

    বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে ডক্টর মুহাম্মদ ইউনূস শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের উপস্থিতিতে। প্রধান উপদেষ্টার শপথ এবং গোপনীয়তার শপথ গ্রহণ করেন ডক্টর ইউনূস।শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতেই আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।নবীন এবং প্রবীনের সমন্বয় দেখা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টামণ্ডলীতে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মূল মঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ এবং সজীব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন তাঁরাও। দু’জনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য। তাঁরা হলেন সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধানরঞ্জন রায়, খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুকি আজম। এঁদের মধ্য়ে সুপ্রদীপ, বিধানরঞ্জন এবং ফারুকি ঢাকা নেই। তাই তাঁরা শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না।