‘হিন্দুদের রক্ষা করুন’, ইউনূসকে শুভেচ্ছা-বার্তা মোদীর 

0
214
Protect Hindus Modis message to YunusProtect Hindus Modis message to Yunus
Protect Hindus Modis message to YunusProtect Hindus Modis message to Yunus

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে শপথ নেওয়ার পরেই মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারসঙ্গেই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

ফেসবুক ও এক্স হ্যান্ডেলে  মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী লিখেছেন, নতুন দায়িত্ব পাওয়ার মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা। আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। তারপরেই তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে তিনি আশা করছেন। তাঁর বার্তা, দুই দেশের শান্তি, সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত, এক্স হ্যান্ডলে পোস্ট ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর।অন্যদিকে,বাংলাদেশে ভারতীয় ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি গঠন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিএসএফের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এক্স বার্তায় অমিত শাহ জানিয়েছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বাংলাদেশ সীমান্তে নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি তৈরি করেছে। বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবে ওই কমিটি।