গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk গণআন্দোলনে গড়তে ‘হর ঘর তেরঙ্গা’ মোদীর 

    গণআন্দোলনে গড়তে ‘হর ঘর তেরঙ্গা’ মোদীর 

    0
    127
    Modis Har Ghar Tricolor to build mass movement
    Modis Har Ghar Tricolor to build mass movement
    স্বাধীনতা দিবসের আগে ফের হর ঘর তেরঙ্গা কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে প্রধানমন্ত্রীর আর্জি, এবারের এই হর ঘর তেরঙ্গা কর্মসূচিকে গণ আন্দোলনে পরিণত করতে হবে।
    তিনি নিজের ডিপি বদলাচ্ছেন, সকলেও বদলান। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিজের সব সোশাল মিডিয়া হ্যান্ডেলেই প্রোফাইল পিকচার বা ডিসপ্লে পিকচার বদলে ফেলেছেন। প্রধানমন্ত্রীর নিজের ছবির বদলে সেখানে শোভা পাচ্ছে তেরঙ্গা। তার আগেই অবশ্য এক্স হ্যান্ডেলে হর ঘর তেরঙ্গা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। সেলফি নিয়ে দেশবাসীকে এইচটিটিপিএস:// হর ঘর তেরঙ্গা.কম -এ আপলোড করারও আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।অন্যান্য বছর ১৫ আগস্টের ২-৩ আগে থেকে জাতীয় পতাকা ছবি দিয়ে ডিপি বদলানো শুরু হয়। বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার হিড়িকও পড়ে যায়। এবার সাতদিন আগেই প্রধানমন্ত্রীর এই প্রচার কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বিজেপির অন্যান্য নেতাও এক্স এবং ফেসবুক ছবি পালটাতে শুরু করে দিয়েছেন।