গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk এবার মালদায় লাইনচ্যুত মালগাড়ি

    এবার মালদায় লাইনচ্যুত মালগাড়ি

    0
    489
    EBAR MALDA A LINE CHUTO MALGARI
    EBAR MALDA A LINE CHUTO MALGARI

    আবারও লাইনচ্যুত মালগাড়ি। মালদহের কুমেদপুর জংশনের কাছে তেলবোঝাই মালগাড়ির ৫টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে।

    দুর্ঘটনার জেরে থমকে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। মালগাড়িটি নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারের দিকে যাচ্ছিল মালগাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে যান কাটিহার ডিভিশনের বেলকর্তারা। ঘটনাস্থলে গিয়েছেন মালদহের হবিবপুরের বিডিও। রেলসূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি প্রথমে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে নিউ জলপাইগুড়িতে। ঘটনার জেরে ট্রেন চলাচলে প্রভাব পড়ে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত সামসি স্টেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ সাময়িক ব্যাহত হয়।