
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইনশৃঙ্খলার যে চরম অবনতি হয়েছে এটা তারই প্রমাণ। তিনি রাজ্যের ছাত্র সমাজকে পথে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা।
হাসপাতালের মধ্যেও চিকিৎসকদের নিরাপত্তা নেই। আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুতে এই ঘটনায় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন কলকাতার মত শহরে হাসপাতালের মধ্যেই যদি চিকিৎসকের নিরাপত্তা না থাকে তবে গ্রামেগঞ্জে কিভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা সহজেই বোঝা যাচ্ছে। আরজি করের মত হাসপাতালে ঘটনা পশ্চিমবঙ্গে অকল্পনীয়। এমনটাই বলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শিক্ষাকেন্দ্র থেকে চিকিৎসাকেন্দ্র সরকারি ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গিয়েছে দখলদারি মনোভাবের জন্য এটা তারই প্রমাণ। আর এখন বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মহম্মদ সেলিম।
