
তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুতে আর জি করে অব্যবস্থার ছবি। চিকিৎসা না পেয়ে ফিরতে হচ্ছে একের পর এক রোগীকে।
তাদের মধ্যে কারোও সিরিয়াস কন্ডিশন, কেউ আবার পেয়েছেন গুরুতর আঘাত। বাদ যাচ্ছে না অসুস্থ শিশুরাও। অ্যাম্বুলেন্সে দীর্ঘ যাত্রার পর চিকিৎসা করাতে না পেরে ফিরে যেতে হচ্ছে অন্য হাসপাতালে। যদিও আন্দোলনরত পড়ুয়ারা জানিয়েছিলেন এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার বিভাগে কাজ চালিয়ে যাবেন। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে ঠিক উল্টো ছবি। চিকিৎসকদের এই হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা।
