১৭ মাস পর জেলমুক্ত সিসোদিয়া, কান্না অতীশির    

0
239
Sisodia freed from jail after 17 months tears in tears
Sisodia freed from jail after 17 months tears in tears

বাবা সাহেব আম্বেডকরের কাছে ঋণী তিনি। ১৭ মাস পর তিহাড় জেল থেকে বের হয়ে এমনটাই জানিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

দিল্লির আবগারি মামলায় শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করার পর থেকেই আম আদমি পার্টির নেতা-কর্মীদের মধ্যে উল্লাসের ছবি ধরা পড়েছিল। বিকেল বেলা মণীশ সিসোদিয়াকে স্বাগত জানাতে তিহাড়ের বাইরে ভিড় করেছিলেন আপ কর্মী-সমর্থকেরা। জেল থেকে বেরিয়ে উপস্থিত সকলের উদ্দেশে মণীশ সিসোদিয়া বলেছেন, বাবা সাহেব আম্বেডকরের কাছে তিনি ঋণী। এই ঋণ তিনি কীভাবে শোধ করবেন, তা বুঝতে পারছেন না।কথা বলার সময় তাঁর গলা আবেগে ধরে আসছিল। এদিন বিকেলে জেল থেকে হেঁটে বার হন মণীশ সিসোদিয়া। পরনে লাল রঙের জামা। মুখে চওড়া হাসি। সকলের উদ্দেশে হাত নাড়াতে নাড়াতে গাড়ির দিকে এগিয়ে যান। কর্মীদের মুখে ধ্বনিত হতে থাকে ভারত মাতা কি জয়, ইনক্লাব জিন্দাবাদ-এর মতো স্লোগান।অন্যদিকে,  এদিন মনীশ সিসোদিয়ার জামিনে মুক্তি পাওয়ার খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন  দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি মারলেনা।