গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk কাঠুয়ায় সেনা কনভয়ে হামলাকারী ৪ জঙ্গির স্কেচ 

    কাঠুয়ায় সেনা কনভয়ে হামলাকারী ৪ জঙ্গির স্কেচ 

    0
    123
    Sketch of 4 militants who attacked army convoy in Kathua
    Sketch of 4 militants who attacked army convoy in Kathua
    মাথার মোট দাম ২০ লাখ টাকা। কাঠুয়ার সেনা কনভয়ে হামলার ঘটনায় জড়িত সেই চার জঙ্গির ছবি প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
    তাদের গতিবিধি সম্পর্কে খবর দিলে পাঁচ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। ৮ জুলাই কাঠুয়া জেলার সদর ১৫০ কিলোমিটার দূরে মাচেদি এলাকায় সেনা কনভয় লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় পাঁচ জন জওয়ান নিহত হন। গুরুতর আহত হন আরও ছয় জওয়ান। পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এসে ওই হামলা চালিয়েছিল বলে পুলিশের দাবি। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, শেষবার কাঠুয়া জেলার মলহারের ঢোক, বানি এবং সেওজধার এলাকায় ওই জঙ্গিদের দেখা গিয়েছে। কয়েক সপ্তাহ আগেই খবর মিলেছিল, জম্মুর পাহাড়ি অঞ্চলে লুকিয়ে রয়েছে অনুপ্রবেশকারী ৪০ থেকে ৫০ জন জঙ্গি।