গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Newsdesk চরিত্রহননের চেষ্টা হচ্ছে : সেবি চেয়ারম্যান

    চরিত্রহননের চেষ্টা হচ্ছে : সেবি চেয়ারম্যান

    0
    145
    Adanis partner in moving money SEBI Chairman Hindenburg 1
    Adanis partner in moving money SEBI Chairman Hindenburg 1
    আমেরিকার বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। তাঁদের চরিত্রহনন করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে।
    এমনটাই দাবি করেছেন সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধাভাল বুচ। আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের ।আমেরিকার বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের সাম্প্রতিক এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়েছে।এরপরই বিবৃতি দিয়েবুচ দম্পতির তরফে বলা হয়েছে, যাবতীয় আর্থিক তথ্য প্রকাশ্যে আনার বিষয়ে তাদের কোনও সঙ্কোচ নেই। এমনকি তারা যখন কোনও সরকারি পদে ছিলেন না, তখনকার যে কোনও তথ্যও যে কোনও সংস্থা খতিয়ে দেখতে পারে। এর পাশাপাশি বিবৃতিতে হিন্ডেনবার্গ সংস্থাকে তোপ দেগে বলা হয়েছে, সেবি যে হিন্ডেনবার্গ রিসার্চের বিভাগে পদক্ষেপ করেছিল এবং শো-কজ নোটিস পাঠিয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে সেই সংস্থাই চরিত্রহনন করার চেষ্টা করছে।পূর্ণাঙ্গ স্বচ্ছতার স্বার্থে খুব শীঘ্রই তাঁরা একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করবেন বলে জানিয়েছেন সেবির প্রধান এবং তাঁর স্বামী।