গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বিনেশের মামলার রায় ঘোষণা পিছোল

    বিনেশের মামলার রায় ঘোষণা পিছোল

    0
    150
    The verdict in Bineshs case was announced
    The verdict in Bineshs case was announced
    আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফোগাটের মামলার রায় পিছিয়ে গিয়েছে। জানা গিয়েছে, সেই রায় ১৩ অগস্টের আগে জনসমক্ষে আনা হবে না।
    বিনেশ ফোগাট রুপো পাবেন, কি পাবেন না, তা নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। প্যারিস অলিম্পিক্সে ফাইনালের আগে তাঁকে বাতিল করা হয়। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছিলেন বিনেশ ফোগাট।শুক্রবার তিন ঘণ্টা ধরে বিনেশ ফোগাটের মামলা শোনেন অ্যানাবেল বেনেট। সেখানে তাঁর হয়ে লড়েন ফ্রান্সের চার জন আইনজীবী। তাছাড়া ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন শুনানিতে। তাঁরা প্রমাণ করার চেষ্টা করেন যে, বিনেশ ফোগাট বেআইনি কিছু করেননি। কোনও অসৎ উপায় অবলম্বন করেননি। যোগ্য হিসাবেই সেমিফাইনালে উঠেছিলেন। তাঁরা প্রশ্ন তুলেছিলেন, তা হলে কেন তাঁকে রুপো দেওয়া হবে না।অ্যানাবেল বেনেট জানিয়েছেন, সিদ্ধান্ত জানানো হবে। শনিবার সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে।