গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক

    ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক

    0
    383
    Teacher arrested for sexually assaulting a student
    Teacher arrested for sexually assaulting a student

    ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষককে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

    অভিযোগ, কোচিং ক্লাসের শেষে ওই ছাত্রীকে হেনস্থা করেন শিক্ষক। বাড়ি ফিরে নিযাতিতা ছাত্রী বাবা এবং মাকে বিষয়টি জানালে। তার পরেই থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, যে ছাত্রী অভিযোগ দায়ের করেছে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার প্রস্তুতির জন্য শনিবার রাতে ওই শিক্ষকের কাছে পড়তে গিয়েছিল সে। অভিযোগ, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও তাকে বসিয়ে রেখে যৌন হেনস্থা করা হয়।