
স্বাধীনতা দিবসের প্রস্তুতির বাহানায় ছাত্রীদের শ্লীলতাহানির করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের ঘোলাকান্দি প্রাইমারি স্কুলে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রধান শিক্ষক মহম্মদ ইসলাইম। অভিভাবকদের দাবি, স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে নাচ-গান হওয়ার কথা। আর তা শেখানোর বাহানায় কয়েকজন ছাত্রীকে ক্লাসরুমে ডেকে তাদের সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে। বাড়ি গিয়ে একাধিক ছাত্রীরা বিষয়টি অভিভাবকদের জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার দুপুরে অভিভাবকরা ফরাক্কা থানায় ও ফরাক্কার এসআই অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
