গঙ্গার জলে প্লাবিত মালদার মানিকচক

0
356
Malda Manikchak flooded by Ganga water
Malda Manikchak flooded by Ganga water
গঙ্গার জলে প্লাবিত মালদার মানিকচকের গোপালপুরের বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার ওপর দিয়ে বওয়া গঙ্গার জল ঢুকেই চলেছে গ্রামের পর গ্রামে।
যারফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোপালপুরে, কামলতিটোলা, ইশ্বরপুর,  হুকুমতটোলা সহ অন্যান্য গ্রামে। গোপালপুর হাইস্কুলে গাদাগাদি করে ঠাঁই নিয়েছে বহু পরিবার। ঘরে, রাস্তায়, জমিতে সর্বত্র জল। ত্রান আর ত্রিপল-র জন্যে হাহাকার। পানীয় জলের তীব্র সমস্যাযা ভুগছেন স্থানীয়রা। গ্রামের সব টিউবওয়েল জলের তলায় চলে যাওয়ায় সাপ পোকামাকড় এর আতঙ্কে ভুগছেন তাঁরা। পাশাপাশি শৌচালয় ডুবেছে জলের তলায়। বাড়ছে জলবাহিত রজার আশঙ্কাও।