গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর : বুধে রাজ্যজুড়ে আউটডোর বন্ধের ডাক

    আর জি কর : বুধে রাজ্যজুড়ে আউটডোর বন্ধের ডাক

    0
    175
    State wide outdoor shutdown on Wednesday
    State wide outdoor shutdown on Wednesday
    আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দিয়েছে রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। রাজ্যের চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাঁদের তরফেই বুধবার রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালে সর্বত্র সিনিয়র ডাক্তাররা ওপিডি পরিষেবা বন্ধ রাখবেন।
    বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনও রকম পরিষেবা দেবেন না আউটডোরে। এতদিন পর্যন্ত জুনিয়র ডাক্তাররা, যার মধ্যে- হাউসস্টাফ, পিজিটি, ইন্টার্ন তাঁরা কর্মবিরতিতে রয়েছেন সর্বত্র। কিন্তু, আউটডোর পরিষেবা, হাসপাতালের ভিতরে ইনডোর পরিষেবা সামাল দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। বেসরকারি হাসপাতালে আউটডোর খোলা রয়েছে। এবার আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে চিকিৎসকরা রাজ্যজুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিলেন।