গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk প্রাক্তন আইএসআই প্রধান গ্রেফতার

    প্রাক্তন আইএসআই প্রধান গ্রেফতার

    0
    129
    Former ISI chief arrested
    Former ISI chief arrested
    সেনার আবাসন প্রকল্পে দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএএসআইয়ের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈজ হামিদকে গ্রেফতার করা হয়েছে।
    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হামিদের বিরুদ্ধে ইতিমধ্যেই কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু হয়েছে। তারমধ্যেই এই গ্রেফতারি। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ফৈজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্ত হয়েছে তারই ভিত্তিতে এই গ্রেফতারি। যদিও সূত্রের খবর , ইমরান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই রাজনৈতিক প্রতিশোধের শিকার হয়েছেন ফৈজ।প্রসঙ্গত, ইমরান খানের পতনের পর গত বছরে ফৈজের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল পাকিস্তানে। সে সময় পাক সেনার একটি সূত্রে দাবি করা হয়, তেহরিক-ই-তালিবান জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে দেশের সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন আইএসএআই প্রধান। আর সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে সে সময় জল্পনাও তৈরি হয়েছিল।