
একটু এদিক ওদিক হলেই অন্য কিছু হতে পারত।টেসলা সিইও ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতে ফের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
প্রকাশ্য জনসভায় ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা এক মাস অতিক্রান্ত। তারমধ্যে আমেরিকার রাজনীতিতে পাল্টে গিয়েছে অনেক কিছুই। ডেমোক্র্যাট শিবির তাদের প্রার্থী বেছে নিয়েছে। হামলার আতঙ্ক কাটিয়ে কমলা হ্যারিসের বিরুদ্ধে লড়তে প্রস্তুত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে একমাস পর হামলার প্রসঙ্গে বলতে গিয়ে এখনও ডোনাল্ড ট্রাম্পের গলা কেঁপে উঠছে।ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ সাক্ষাৎকারের আয়োজন হয়েছে এক্স হ্যান্ডেলে।আর তাঁকে সাক্ষাৎকার নিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। ইলন মাস্কের প্রশ্নের উত্তরে ১৩ জুলাইয়ের বিভীষিকা বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।তাঁর কথায়, তিনি বুঝতে পেরেছিলেন, বুলেট তাঁর দিকে ছুটে এসে কান স্পর্শ করে বেরিয়ে গিয়েছে। তারপর মাথা নিচু করে বসে পড়ার পর অনুভব করেন, মাথার উপর দিয়েও বেরিয়ে গিয়েছে একটা বুলেট। কোনও কারণে একটু এদিক, ও দিক হলেই অন্য কিছু হতে পারত।পাশাপাশি, সিক্রেট সার্ভিসের স্নাইপারেরও প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
