প্যারালিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় শাটলার নির্বাসিত

0
162
Paralympics gold winning Indian shuttler exiled
Paralympics gold winning Indian shuttler exiled

ডোপিংয়ের দায়ে ১৮ মাস নির্বাসিত টোকিয়ো প্যারালিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় শাটলার প্রমোদ ভগত। তাঁর শরীরে নিষিদ্ধ ওষুধ পাওয়া গিয়েছে। 

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার তরফে বলা হয়েছে,  এই বছর ১ মার্চ আন্তর্জাতিক ক্রীড়া আদালত প্রমোদ ভগতকে দোষী সাব্যস্ত করে। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার যে অ্যান্টি-ডোপিং নিয়ম রয়েছে তা মানেননি ভারতীয় শাটলার। এক বছরের মধ্যে তিনবার নিয়ম ভেঙেছেন বলেও জানা গিয়েছে। সেই কারণেই নির্বাসিত করা হয়েছে প্রমোদ ভগতকে।টোকিয়ো অলিম্পিক্সে এসএল৩ বিভাগে ব্যাডমিন্টনে সোনা জিতেছিলেন প্রমোদ ভগত। শুধু অলিম্পিক্স নয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন প্রমোদ ভগত। ২০১৫, ২০১৯, ২০২২ এবং এই বছর সিঙ্গলসে সোনা জিতেছিলেন তিনি। ডাবলসেও সোনা ছিল তাঁর। এমন এক জন খেলোয়াড়কে নিয়ে প্যারিস প্যারালিম্পিক্সেও সোনার আশা ছিল ভারতের। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না।