
স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন নীরজ চোপড়া, মনু ভাকের-সহ অলিম্পিকে অংশ নেওয়া ১১৭ জন খেলোয়াড়।অলিম্পিক শেষ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছিলেন, প্যারিস অলিম্পিক শেষ হল। সেখানে ভারতের যে খেলোয়াড়েরা অংশ নিয়েছিলেন, তাদের তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। সকলে নিজেদের সেরাটা দিয়েছেন। দেশ তাদের নিয়ে গর্বিত। আগামী দিনের জন্য তাদের শুভেচ্ছা।অলিম্পিক চলাকালীন যে সকল ভারতীয় খেলোয়াড়েরা পদক জিতেছেন তাদের প্রত্যেকের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাদের ধন্যবাদ জানিয়েছেন। এবার দেশে ফেরার পরেও প্রধানমন্ত্রী দেখা করবেন তাদের সঙ্গে।এবার অলিম্পিকে অংশ নিয়েছিলেন ভারতের ১১৭ জন খেলোয়াড়। ছ’টি পদক পেয়েছে ভারত।









